গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার বালুর চাতাল থেকে ট্রাকটি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান অভিযান পরিচালনা করে ট্রাকটি জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে খোলা ট্রাকে বালু ও মাটি পরিবহনের ফলে রাস্তায় বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে একদিকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “খোলা অবস্থায় মহাসড়কে বালু পরিবহন করা হলে বালু রাস্তায় পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন কোনোভাবেই করা যাবে না।”
তিনি আরও বলেন, “সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। খোলা ট্রাকে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে বালু-মাটি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ১ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ ঘন্টা ২২ মিনিট আগে