রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পরিচিত মুখ প্রবীন রাজনীতিবিদ
দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলের (৭০) জানাজা ও দাফন সম্পর্ণ হয়েছে।
জানাজার শেষ বিদায়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ও তাঁর জানাজায় অংশ নিতে সকাল থেকেই ছুটে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে জানাজায় সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহন মন্ডল। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দৌলতদিয়া বাজারসহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দেখা দেয় গভীর শোক ও বেদনা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরীয়া গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।
জানাজার আগে ও পরে স্বজনদের আহাজারিতে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। দীর্ঘদিনের পরিচিত এই মানুষটির চলে যাওয়ায় দৌলতদিয়া হারাল তাদের আপনজনদের একজনকে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসে অনেকের চোখেই ছিল শুধু অশ্রু।
মৃত্যুকালে মোহন মন্ডল স্ত্রী, এক ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা।
জানাজা নামাজে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মোহন মন্ডল ও আমি একসাথে পড়াশোনা করতাম। মোহন খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ লোক ছিলেন। রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে।দৌলতদিয়া জমি সংক্রান্ত বা যেকোন সমস্যা নিয়ে মানুষ তার কাছে গেলে তিনি সঠিক সমাধান করে দিতেন। আজ দৌলতদিয়া বাসী একজন আপন মানুষকে হারিয়ে ফেললেন। এই অপূর্ণতা কখনো পূরণ হবে কিনা জানিনা। আমরা সকলে মোহন মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ ঘন্টা ৭ মিনিট আগে
১০ ঘন্টা ২১ মিনিট আগে