সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ছবি সংগৃহীত

‎
‎মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি; বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে চলছে রং-তুলির অপেক্ষা
‎
‎সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় বাগেরহাটের মোংলায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
‎
‎মোংলা উপজেলার ছোট-বড় ৩৫টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।
‎
‎মোংলা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে এবার ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় চারটি, চাঁদপাই ইউনিয়নে চারটি, বুড়িরডাঙ্গায় ১০টি, সোনাইলতলায় চারটি, মিঠাখালীতে পাঁচটি, সুন্দরবন ইউনিয়নে দুটি এবং চিলায় ছয়টি মণ্ডপ রয়েছে।
‎
‎বিভিন্ন মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরির পর মাটি দিয়ে অবয়ব ফুটিয়ে তোলা হচ্ছে। শিল্পীরা বলছেন, বৃষ্টির কারণে কখনো কখনো মাটি শুকাতে সমস্যা হলেও এখন রোদ ওঠায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাচ্ছে।
‎
‎একজন প্রতিমাশিল্পী বলেন, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটির দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। প্রায় ৪০ হাজার টাকা দামের একটি প্রতিমা তৈরিতেই ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। ফলে আগের তুলনায় লাভ কমে গেছে।
‎
‎মৃৎশিল্পীদের ব্যস্ততার পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিগুলোও মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। উপকূলীয় এই জনপদে দুর্গোৎসবকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
‎
‎হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল কৃষ্ণ (কালু) বলেন, শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।
‎

‎এদিকে, আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।
আরও খবর