এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা এমন প্রত্যয় নিয়ে রংপুরের পীরগাছায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন পীরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো.জুয়েল রানা। 


ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা বলেন, কিশোর ও তরুণদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঠমুখী করা এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাদক থেকে দূরে রাখতে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, খেলাধুলার সুযোগও তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য তরুণদের হাতে মাদক নয়, ফুটবল তুলে দেওয়া। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।  মাসুদ রানা নামের এক শিক্ষার্থী জানান ‘ফুটবল পেয়ে আমরা অনেক আনন্দিত। আগে নিয়মিত খেলার সুযোগ কম ছিল।


এখন আমরা বন্ধুদের নিয়ে মাঠে খেলতে পারব। মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে চাই।’ স্থানীয় শাহাদুল ইসলাম  বলেন, ‘বর্তমানে কিশোরদের মাদক ও নানা অপরাধ থেকে দূরে রাখা বড় চ্যালেঞ্জ। তাদের মাঠে খেলাধুলার সুযোগ করে দিলে অবসর সময়টা ভালো কাজে কাটবে। জুয়েল রানার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াবে বলে আমরা মনে করি।’ স্থানীয়রা জানান, শুধু ফুটবল বিতরণ নয়, নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে।


এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতাও বাড়বে। এসময় শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও খবর