আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।


উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


অভিযান সূত্রে জানা যায়, আধুনগর বাজার এলাকায় বন বিভাগের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা এবং চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮ হাজার টাকা এবং জামাল সমিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।


অভিযানকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ বলেন, পরিবেশ সুরক্ষা এবং বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর