লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান

কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন (নান্টু), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হারুন আল রশীদ, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সদস্য মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল, দৈনিক আগামীর সময় প্রতিনিধি সজিব আহমেদ ও সাপ্তাহিক দূর্জয় দরশন প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন—দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবস দু’টি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে আরও প্রাণবন্ততা ও সমৃদ্ধি আনতে উপস্থিত সকলেই গঠনমূলক মতামত তুলে ধরেন। দিবসটির উদযাপনকে সফল করতে সভায় আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহিদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন হবে আরও সুন্দর, সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে  এ আশা ব্যক্ত করেন।
আরও খবর







6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৪ ঘন্টা ৫৪ মিনিট আগে