গফরগাঁওয়ে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের ২ মাসের কারাদণ্ড
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক সেবন ও মাদক সেবন পরবর্তী উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মো. মিলন (৩৪) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মিলন গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আরোপিত জরিমানা আদায় করা হয়। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৪৭ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৪ মিনিট আগে