আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ইবির বই মেলায় ক্যাপের ভিন্নধর্মী নাট্য ‘আশার আলো’ মঞ্চায়ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে সাতদিনব্যাপী অমর একুশে বই মেলা। মেলার পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা মূলক সংগঠন ‘ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) বাংলা মঞ্চে ক্যান্সার সচেতনতা বিষয়ক নাটিকা ‘আশার আলো’ মঞ্চায়ন করছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের সদস্যরা। এসময় তারা এ নাটিকাটি মঞ্চায়ন করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় সাদিয়া মুবাশ্বিরা ক্যাপের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন দর্শকদের। পরে নুসরাত জাহান তিশার রচনা ও পরিচালনায় ক্যাপের ভলেন্টিয়ার শহিদুল্লাহ, মিম খাতুন, সুবর্না জাহান শম্পা, রাফা, সাদিয়া মুবাশ্বিরা, মরিয়ম নেসা মিম, রুহানী চৌধুরীর অংশগ্রহণে  স্তন ও জরায়ুমুখ  ক্যান্সার সচেতনতা মূলক নাটিকা ‘আশার আলো’ উপস্থাপন করা হয়। মঞ্চায়িত নাটিকাটি উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে।

নাটিকার পর জরায়ুমুখ ক্যান্সার ও এর ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর MPO নয়ন কুমার। পরে ক্যাপের ভলেন্টিয়ারা বই মেলায় প্রতিটি স্টলে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার ও ভ্যাকসিনেশন সম্পর্কে অবগত করেন ও লিফলেট বিতরণ করেন।

এ বিষয়ে ক্যাপের সাধারণ সম্পাদক মারিয়ম নেসা মীম বলেন, ‘আমাদের আজকের প্রোগ্রামের চুম্বকাংশ ছিল একটি নাটিকা। আমরা নাটিকাটির মাধ্যমে স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষদের ভেতরে পুষে রাখা কুসংস্কার তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই অন্ধকার থেকে তাদের বের করে এনে এই দুটো ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে সে বিষয়ে সচেতন করেছি।’

একই সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ক্যাপের পক্ষ থেকে ২০% মূল্যছাড়ে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক ভ্যাক্সিন প্যাপিলোভ্যাক্স প্রদানের বিষয়েও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যারা ভ্যাক্সিন সেবা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করার আহবান জানাচ্ছি।

আরও খবর