জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সি-ইউনিটের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট ২০২২। পরীক্ষার যাবতীয় আয়োজন নির্বিঘ্ন রাখতে আজ ১৭ আগস্ট ২০২২, বুধবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লিয়াকত সালমান, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এ এম বদরুল কবীর, শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুল মজিদ ও সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী জনাব শুভ্র চৌধুরী। 

আলোচনার শুরুতেই মাননীয় উপাচার্য মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 'এ' ও 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠানে সহযোগিতার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর তিনি ২০ আগস্ট অনুষ্ঠিতব্য সি-ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন ও সংকটের সার্বিক অবস্থা সবাইকে অবহিত করেন। উপস্থিত সকলেই ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাই একমত পোষণ করেন।

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Tag
আরও খবর