নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জমকালো আয়োজনে নোবিপ্রবির ফিমস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত



উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ১৭ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচ তলায় বিভাগটির ১৬ তম ব্যাচের (২০২০-২১ শিক্ষা বর্ষে) আয়োজনে এ নবীননরণ অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া,প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আয়োজক ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,"নোবিপ্রবির ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭ তম ব্যাচের অনুজদের স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। আমরা যাতে একটি পরিবারের ন্যায় সামনের দিনগুলোতে থাকতে পারি এই প্রত্যাশা করছি। এই প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে সন্মানিত শিক্ষকরা আমাদের সর্বাত্মক সহায়তা করেছেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রব ভিসি  প্রফেসর ড. মোঃ দিদার-উল- আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রো ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুল বাকী,বিজ্ঞান  অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান ভুঁইয়া।এতে সভাপতিত্ব করেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও, অনুষ্ঠানে ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা  জানান। এ সময় উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আরও খবর