আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন, দোয়া-মোনাজাত ও পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


সোমবার ২০ (ফেব্রুয়ারি) রাত ১১:৪৫ মিনিট থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে শহীদ মিনার পর্যন্ত এ শেভাযাত্রা বের হয়। সেখানে একুশে’র প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন হল, বিভাগ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এদিকে, মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। পতাকা উত্তোলন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। একই সময়ে প্রত্যেকটি হলে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ।


উল্লেখ্য, দিবসটিতে প্রশাসনের কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। উপাচার্যকে তার বাংলো থেকে কড়া পুলিশি নিরাপত্তা দিয়ে প্রশাসন ভবনের সামনে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চতুর্দিকে পুলিশি পাহরা ছিল।শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাত শেষে তার গাড়ির সামনে এবং পিছনে পুলিশের গাড়ি দিয়ে প্রটোকল দিয়ে তাকে তার বাংলো পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পুলিশের পোশাক ছাড়াও সাদা পোষাকের পুলিশ, গোয়েন্দা সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরাপত্তা কর্মীরাও সার্বক্ষণিক দায়িত্বে ছিল বলে জানা গেছে।


Tag
আরও খবর