জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জবির ফুলেল শ্রদ্ধা



 

অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো.ইমদাদুল হক। 


(মঙ্গলবার) সকালে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা অর্পন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষকেরা। 


এর আগে, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি উপাচার্য শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 


এরপর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, ছাত্র সংগঠন ছাত্রলীগসহ ক্যাম্পাসের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্প স্তবক অর্পন করেন এক এক করে। 


এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি (জবিকস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস), কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, রেঞ্জার ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এরআগে ক্যাম্পাসের রফিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি, ছাত্রলীগসহ অন্যন্যরা ভাষা আন্দোলনের তাৎপর্য  নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও দেয়াল পত্রিকা এবং ক্যাম্পাসে আলপনাসহ বাংলা বর্নমালায় পোস্টার লিখন অনুষ্ঠিত হয়

আরও খবর