রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান

আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-11-2026 02:40:27 pm

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি দলটির যেকোনো ধরনের কার্যক্রমের পক্ষে প্রচারণা চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, বিষয়টি গণমাধ্যমগুলোরও বিশেষভাবে মনে রাখা উচিত।


মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “যারা আজকে অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই হলো ধ্বংসের। তারা জন্মলগ্ন থেকেই গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আগুন সন্ত্রাস করে আসছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে তারা এমন অপচেষ্টা চালাবে, সেটাই স্বাভাবিক।”


তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ২০২৫ সালের ১২ মে সরকারের পক্ষ থেকে একটি বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আইন অমান্য করে এ ধরনের প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই।


সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতের আঁধারে দুই-চারজন এসে হঠাৎ স্লোগান দেওয়া বা বাসে ছোটখাটো আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষোচিত ঘটনা দিয়ে তারা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের সাধারণ জনগণ এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে। সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


সবশেষে তথ্য প্রতিমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, “এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি বর্তমানে পলাতক রয়েছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে। দেশের জনগণ সেই বিচার দেখার অপেক্ষায় রয়েছে।” এ সময় বর্তমান সরকার কোনোভাবেই গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও সরকারের এমন কোনো ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আরও খবর