সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পৌর এলাকার আসামি:
সাদ্দাম হোসেন (২২), পিতা- মৃত বাচ্চু শেখ ওরফে কারেন্ট বাচ্চু, গ্রাম- দিয়ার ধানগড়া সরদারপাড়া, বর্তমান ঠিকানা- রেলওয়ে কলোনি, সিরাজগঞ্জ। তিনি ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সদর উপজেলার আসামিরা: আশিক হোসেন (৩৯), পিতা- মৃত নূর হোসেন শেখ, গ্রাম- সয়দাবাদ মধ্যপাড়া, সিরাজগঞ্জ। তিনি সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। ইমরুল কায়েস (১৯), পিতা হযরত আলী, গ্রাম- কড্ডা কৃষ্ণপুর, সিরাজগঞ্জ। তিনি সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাকিবুল হাসান জানান, সুনির্দিষ্ট মামলায় এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আজ সকালে যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪০ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ২০ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে