শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

বরখাস্ত হয়ে নতুন কোম্পানি খুলছেন গুগলের ৭ কর্মী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2023 03:50:04 am

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


সারাবিশ্বে প্রযুক্তি কোম্পানিগুলোতে মন্দা চলছে। এই অবস্থায় ব্যয় কমাতে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে কোম্পানিগুলো। মেটা, টুইটার, আমাজনের মতো জায়ান্টরা ব্যাপক হারে কর্মীর সংখ্যা কমিয়েছে। অর্থনৈতিক সংকটসহ নানা কারণে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। 


ছাঁটাই হওয়াদের মধ্যে একজন হেনরি ক্রিক। তিনি গুগলের বড় পদে কর্মরত ছিলেন। বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি ক্রিক। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বরখাস্ত হওয়া আরও ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে।


আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।


লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা। আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অন্যান্য সুযোগও তৈরি করে।


পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ৬ জন দুরন্ত প্রাক্তন গুগলকর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও।

আরও খবর
69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১১ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১২৪ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৩০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২১২ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে