একের পর এক বিয়ে, নারীসংক্রান্ত নানা বিতর্ক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে আলোচনায় রয়েছেন সাপ্তাহিক সবুজ পত্রের সম্পাদক পরিচয় দেওয়া জামাল উদ্দিন স্বপন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ঠিকাদার থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা এবং সরকারি ওএমএস ও কাবিখার চাল-ঢাল হাতিয়ে নিয়েছেন তিনি। কেউ অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। স্থানীয় সূত্রের দাবি, স্বপন চারটি বিয়ে করেছেন। এখনো একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রথম স্ত্রী থাকা অবস্থায় নারীসংক্রান্ত ঘটনায় বিতর্কের পর দ্বিতীয় বিয়ে, এরপর ঢালুয়া ইউনিয়নের মঘুয়া গ্রামে তৃতীয় বিয়ে এবং পরবর্তী সময়ে ভোলার মনপুরায় খেজুরের রস আর গুড়ের ব্যবসার আড়ালে এক নারীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের জেরে গর্ভে সন্তান চলে এলে চতুর্থ বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।বর্তমানে ওই স্ত্রীর সঙ্গে দুই সন্তান নিয়ে সংসার করছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কতজন সন্তানের জনক সে নিজেও জানে না।
স্বপনের বাবা নুর আহম্মদ কোম্পানি ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সে আমার খোঁজখবর নেয় না, ভরণপোষণও করে না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রায় ২৪ বছর আগে তার অনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্যতার কারণে তাকে ত্যাজ্য ঘোষণা করেছি।” তিনি আরও অভিযোগ করেন, ছেলের কর্মকাণ্ডের কারণে তাঁর বড় মেয়ের সংসারও ভেঙ্গে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ঢালুয়া বাইপাস এলাকায় নারীসংক্রান্ত একটি ঘটনায় উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হয়ে উলঙ্গ অবস্থায় নগ্ন দেহে দৌড়ে প্রাণ বাঁচিয়ে ছিলেন স্বপন। এ ছাড়া চাঁদাবাজির অভিযোগেও একাধিকবার গণপিটুনির শিকার হয়েছেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেইট এলাকায় এবং লাকসামে বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক ভাইয়ের অভিযোগ, সাংবাদিকতার আড়ালে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করেন স্বপন। স্থানীয়দের আরও দাবি, মানুষের ব্যক্তিগত বিষয় ও দুর্বলতাকে পুঁজি করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করেন তিনি। টাকা না পেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়।
উপজেলার তেতৈয়া গ্রামে জন্ম হলেও পারিবারিক বিরোধ ও নানা কর্মকাণ্ডের কারণে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নিজ গ্রামে তাঁর স্বাভাবিক যাতায়াত নেই বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলেও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, ব্ল্যাকমেইল কিংবা হয়রানিতে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগগুলোর বিষয়ে জামাল উদ্দিন স্বপনকে মুঠোফোনে কল করা হলে সে বলেন, বিয়ে চারটি না ৫টি করেছি আপনার কাছে তথ্য থাকলে নিউজ করেন।তার পিতার সাথে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সে ফোনকলটি কেটে দিয়ে ফোন অফ করে দেয়।
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ১৭ মিনিট আগে