শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ফিল্ড ওয়ার্কে ঢাবিতে জবির সাংবাদিকতার শিক্ষার্থীরা


একাডেমিক ফিল্ড ওয়ার্কের জন‍্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থানসমূহ পর্যবেক্ষণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা। 


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বট তলা থেকে যাত্রা শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে শেষ হয়। 


এ সময় তাদের সাথে ঘুরে মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস আলোচনা করেছেন মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত।  শিক্ষার্থীদের নেতৃত্ব দেন বিভাগীয় কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. মিঠুন মিয়া। 


ফিল্ড ওয়ার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলা, সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলসহ টিএসসি ও মধুর ক্যান্টিন ঘুরে দেখা হয়। 


বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব স্থানে ছাত্রছাত্রীরা কিভাবে আন্দোলন করেছে, আন্দোলনের প্রস্তুতি নিয়েছে, সেসব ইতিহাস আলোচনা করেছেন অজয় দাশগুপ্ত।


তিনি বট তলার সামনে দাঁড়িয়ে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হই ১৯৬৮ সালে। উনসত্তরে ছাত্রদের ভূমিকা আমি কাছ থেকে দেখেছি। ভাষা আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ঢাকা মেডিকেলের পেছনে আমতলায় হয়। ভাষা আন্দোলন পরবর্তী মিটিং, সমাবেশ হয় এই বটতলা কেন্দ্র করে।  কিন্তু পাকিস্তানিরা এই বট গাছকেও সহ্য করতে পারে নাই, তারা ৭১ এ গাছটি সমূলে  উপড়ে ফেলে। পরবর্তীতে ১৯৭২ সালে আবার রোপণ করা হয়।


এছাড়া তিনি সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল সম্পর্কে নিজের স্মৃতিচারণ ও ইতিহাস নিয়ে বিস্তর আলোচনা করেছেন। 


ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও তাওহিদুল ইসলাম জানান,  আজকে এসে অনেক কিছু শিখতে পেরেছি। আজ নিজেদের বিশ্ববিদ্যালয়ের আদর্শ শিক্ষার্থী হিসেবে মনে হয়েছে। 


আরেক শিক্ষার্থী তানভীর হাসান বলেন, আমরা এর আগে অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। কিন্তু এভাবে কখনও ইতিহাস রিলেট করে স্থাপত্য গুলোকে দেখেনি। একজন মুক্তিযোদ্ধার চোখ দিয়ে আজ সব দর্শনীয় স্থান নতুন মনে হলো।


এদের সহপাঠী রাজিয়া রাশা এবং খাদিজা-তুল-কুবরা জানান, আমরা আগেও ঢাবিতে অনেকবার এসেছি। তখন সেলফি তুলতাম, আড্ডা দিতাম আর চলে যেতাম। কিন্তু আজ আমাদের ইতিহাস নিজ চোখে দেখে উপলব্ধি করতে পেরেছি। 


এ সম্পর্কে কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. মিঠুন মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে শুধু ক্লাসে ইতিহাসের ওপর লেকচার দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এজন্য তাদের ঐতিহাসিক স্থানসমূহ দেখিয়ে তাদের মধ্যে অতিত ইতিহাস উপলব্ধি করানো দরকার। তাই করার চেষ্টা করেছি মাত্র। আমি ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত স্যার ও আমার ছাত্রছাত্রীকে।

আরও খবর