নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

নির্মাণসামগ্রী না কেনায় কাউন্সিলের বিরুদ্ধে প্রাচীর ভাঙার অভিযোগ

কাউন্সিলের বিরুদ্ধে প্রাচীর ভাঙার অভিযোগ





নির্মাণসামগ্রী না কেনায় কাউন্সিলের বিরুদ্ধে প্রাচীর ভাঙার অভিযোগ


কাউন্সিলের কথামতো দোকান থেকে নির্মাণসামগ্রী না কেনায় বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুরের ব্যাংকার স্বামী -স্ত্রী, কাউন্সিলরের বিরুদ্ধে। 


লক্ষ্মীপুর সদর পৌরসভার (১০নং ওয়ার্ড) কাউন্সিলর মো. জসিম উদ্দিনের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলাম ও তার স্ত্রী আছমা আক্তার। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী স্বামী-স্ত্রী।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)  মুঠোফোনে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ  বলেন, বিষয়টি শুনেছি। ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে।


তরিকুল ইসলাম  গ্রামীণ ব্যাংক কুমিল্লা নিরক্ষন অফিসে নিরক্ষন অফিসার ও তার স্ত্রী আছমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামীণ ব্যাংক শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।



ব্যাংকার দম্পতির অভিযোগ- বৃহস্পতিবার বিকেলে পৌরসভার (১০নং ওয়ার্ড) দক্ষিণ মজুপুর ডিবি রোড় সংলগ্ন তাদের নতুন তৈরি করা বাড়ির সীমানা প্রাচীর কাউন্সিলর জসিমের নেতৃত্বে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল।


ব্যাংকার তরিকুল ও তার স্ত্রী আছমা আক্তার সাংবাদিকদের জানান, ২০১৪ সালে মজুপুর গ্রামে জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করেন। ২০২২ সালের শেষের দিকে ওইজমিতে ১তলা একটি বাড়ি তৈরির কাজ শুরু করেন। বাড়ির কাজ করতে গেলে স্থানীয় কাউন্সিলর জসিম তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছে। একপর্যায়ে জসিম দাবি করছে ইট-বালু, রড-সিমেন্ট ও নির্মাণ শ্রমিক কাউন্সিলর জসিম দিবেন। তা না হলে অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে নির্মাণ সামগ্রী কেনাসহ অন্য কোনো শ্রমিক দিয়ে কাজ করা যাবে না বলে হুমকি দেয়। সর্বশেষ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জসিমের নেতৃত্বে আলাউদ্দিন, বকু মিয়া, আক্তার, খোকন ও রুবেলসহ একটি সংঘবদ্ধ দল এসে তাদের বাউন্ডারি ওয়ালটি ভেঙে দেয়। হামলাকারীদের ভয়ে ব্যাংকার তরিকুল ইসলাম তখন  আতঙ্কে আত্মগোপন করেন।



জানতে চাইলে ১০নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, কে বা কারা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করছে তা আমার জানা নেই। এখন অযথা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে কেন অপপ্রচার চালাচ্ছে এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি।

আরও খবর