দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কেন্দ্র ঘোষিত দিনাজপুরে সংখ‍্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ‍্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংখ‍্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষে ২৪ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ‍্যায় দিনাজপুর প্রেসক্লাব হতে সংখ‍্যালঘু সম্প্রদায়ের সকল সংঘঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মশাল মিছিলটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উওম কুমার রায়,হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক‍্য পরিষদে দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং,যুব ঐক‍্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক জয়ন্ত মিশ্র,ছাত্র ঐক‍্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক তীর্থ ঘোষ সানি,মহিলা ঐক‍্য পরিষদের সাধারন সম্পাদক মিনতি দাস এর নেতৃত্বে সম্পন্ন হয়।
২০১৮সালে সরকারের নির্বাচনী ইশতেহারে  সংখ‍্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ হলো সংখ‍্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন,পার্বত‍্য চুক্তি ও পার্বত‍্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন,অর্পিত সম্পত্তি প্রত‍্যর্পন আইন যথাযত বাস্তবায়ন,জাতীয় সংখ‍্যালঘু কমিশন গঠন,সমতল আদিবাসীদের জন‍্য পৃথক ভূমি কমিশন গঠন ও বৈষম‍্য বিলোপ আইন প্রনয়নের যে ৭দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংখ‍্যালঘু সম্প্রদায়ের এই দাবি পুরনে সরকারের কোন ইতিবাচক প্রভাব না থাকায় সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আজ সংখ‍্যালঘু সম্প্রদায় মশাল হাতে রাস্তায় নামতে বাধ‍্য হয়েছ।এসময় সংখ‍্যালঘু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উওম কুমার রায় বলেন সরকারের দেয়া প্রতিশ্রুতির কোনটিই অদ‍্যাবদি পুরন হয়নি।,সংখ‍্যালঘু সম্প্রদায়র উপর হামলা,মন্দির ভাংচূড়,সম্পত্তি দখল মন্দিরের জায়গা দখলের মুলক অপরাধ কর্মকান্ড ঘটেই চলছে।ধর্ম যার যার রাষ্ট্র যদি সবার হয়ে থাকে তাহলে সরকার কেন আমাদের এই দাবি বাস্তবায়ন করবে না।আমরাতো অযৌক্তিক কোন দাবি করিনি।সরকার নিজেই প্রতিশ্রুতি দিয়েছিল।তাহলে আজ কেন আমাদের সেই দাবি বাস্তবায়নে এতটা উদাসীনতা। সংখ‍্যালঘু স্বার্থবান্ধব সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মশাল মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দাস,সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক দূর্জয় দাস তিতুন,প্রচার সম্পাদক মিঠুন কুমার মজুমদার,শহর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ রায়,যুগ্ম সাধারন সম্পাদক উওম রায়,সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী,প্রচার সম্পাদক উওম কুমার রায়,যুব ঐক‍্য পরিষদের সভাপতি ডাঃ গৌরাঙ্গ সরকার, মিঠু,মহিলা ঐক‍্য পরিষদের সভাপতি মিনতি দাস,বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতিজোসেফ মূর্মূ, সহ সাধারন সম্পাদক পিয়াস সরকার সহ সংখ‍্যালঘু সম্প্রদায়ের অসংখ‍্য মানুষ এই মশাল মিছিলে অংশগ্রহন করে। 

আরও খবর