মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৩ জমকালো আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ শনিবার সকাল ৮টায়  কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সামনে থেকে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অর্ধশত শিক্ষকদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে গাড়ি যাত্রা শুরু করে। নির্ধারিত সময় গাড়ি পর্যটন স্পটে পৌছার দিনব্যাপী ভ্রমণের অনুষ্ঠানসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।

এরপর ডেলিগেটদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। জোহরের নামাজ ও খাবার বিরতির পর ৬টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পর্যটন স্পট ঘুরে দেখা হয়। স্পটে ৩ ঘন্টা সময় অবস্থান ও ঘোরাঘুরি শেষে বেলা সাড়ে ৪টায় ডেলিগেটদের মাঝে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ৫টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলম স্বপন। অনুষ্ঠানে বত্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক  এম নাঈম, সাংগঠনিক সম্পাদক জাফরিন নাহার। এসময় উপস্থিত ছিলেন আলেম লেখক মুস্তাকিম আল মুন্তাজ, সংগঠনের অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক দিলদার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা আক্তার শিফা, মহিলা বিষয়ক সম্পাদক জিনাত পারভিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য পম্পা রানী পাল, মৌটুসী দাশ, জান্নাতুল ফেরদাউস, মীর হোসেন, মাহতাব আলম তানভীর, অজিত দাস, তায়েফ আহমদ এবং উজ্জ্বল আচার্য। আনন্দ ভ্রমণে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার, রোজ ভিউ মডেল স্কুল, মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাইস মর্ণিং কেজি স্কুলসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে ‘কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি করোনাকালসহ শিক্ষকদের বিভিন্ন দুঃসময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে।

আরও খবর