২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:-


দেশের আর্থ-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনসহ আট দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে ফেব্রুয়ারী শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা বাসিয়া সেতুর উপর এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।


উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ,পৌর খেলাফত মজলিসের সভাপতি সায়েফ আহমদ সায়েক,উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি তোফায়েল আহমেদ,সহ-সভাপতি মুফতি শিহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ,পৌর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ রিপন,উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান,ছাত্র মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, দশঘর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ লুকমান আলী,লামাকাজীর সহ-সভাপতি হাফেজ আলী আহমদ, সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ আহমদ জেহীন,দেওকলস ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ, ছাত্রনেতা আলা উদ্দিন,তাফাজ্জুল হক,আব্দুল হাফিজ প্রমূখ।

পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আবিদ শিকদার।

Tag
আরও খবর