মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

অভয়নগরে আল্লামা নাছির উদ্দিনের মাহফিলে হাজারো মানুষের ঢল

যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে  ঐতিহ্যবাহী পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি গত রাতে আলহাজ্ব ফজলুল রহমান মৃধার সভাপতিত্বে   বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান তারু ভাইস চেয়ারম্যান অভয়নগর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মুরাদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখহাটি বাজার, নড়াইল। 


উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ  ছিলো আল্লামা নাছির উদ্দীন যুক্তিবাদী গোপালগঞ্জ  সাহেবের আলোচনা। মাগরিবের আগে থেকেই ধর্মপ্রান মুসল্লীরা মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে থাকে।


মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ানের সময় হাজার হাজার মানুষের ঢল নামে, মুহূর্তের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়  মাদ্রাসা ময়দান, কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তিনি কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন যুক্তির মাধ্যমে  কুরআন শিক্ষাও মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ধৈর্য সহকারে  বক্তব্য শ্রবণ করেন। এছাড়া হেফজ ফারেগ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেওয়া হয় প্রধান মেহমানের মাধ্যমে।


এছাড়া আরো বক্তব্য রাখেন হযরত মাওলানা মহিবুল্লাহ হাবিবি বাঘারপাড়া, যশোর। হযরত মাওলানা হারুন অর রশিদ আশরাফী নড়াইল, মুফতি মাসুদুর রহমান মোহতামিম রহমানিয়া মাদ্রাসা শংকরপাশা। 


 এছাড়া সকাল ৯ টা থেকে মহিলা তালিম অনুষ্ঠিত হয়। মহিলা তালিমে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম মা-বোনেরা মাদ্রাসা ময়দানে মাহফিল শোনার জন্য দলে দলে উপস্থিত হয়।দুপুরে একটা পর্যন্ত এই মহিলা তালিম চলে।উক্ত মহিলা তালিমে বক্তব্য পেশ করেন, নোয়াপাড়া তেতুলতলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি  সরোয়ার সাহেব,নওয়াপাড়া গোহাট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান,জামিয়াতুল আবরার মডেল কওমি মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইকতারুজ্জামান রফিকী।


মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব এডভোকেট নাসির উদ্দিন চেয়ারম্যান ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ, আয়োজনে মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আজিম উদ্দিন। 

আরও খবর