ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা করল সৌদি আরব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2023 08:21:22 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


যুদ্ধরত ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে সৌদি আরব।


রোববার (২৬ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিয়েভ সফর করে। এ সময় কিয়েভ সহায়তার ঘোষণা দেওয়া হয়।


আল আরাবিয়া জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।


এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিনিধিদলটি ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়ারামাকের সঙ্গেও তাদের দেখা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের কিয়েভ সফরকালে উভয়পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সাধারণ উদ্বেগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছে।


সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তির অধীনে ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদানের জন্য ১০ কোটি ডলার দেওয়া হয়েছে। অন্যদিকে সমঝোতা স্মারক অনুযায়ী ৩০ কোটি ডলার অর্থায়ন করবে রিয়াদ।


এর আগে গত অক্টোবরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় প্রথম সাহায্য প্যাকেজটি ঘোষণা করেন তিনি। এ ছাড়া মধ্যস্থতার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধের চেষ্টাও করছেন সৌদি যুবরাজ।


ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।

আরও খবর