ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

চবি'তে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা ২০২৩ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) (২৭ ফেব্রুয়ারী)চট্টগ্রাম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনামেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। CURHS এর উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


চবির প্রায় প্রতিটি ডিপার্টমেন্ট পদার্থ ,রসায়ন,উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা,জেনেটিক্স ইন্জিনিয়ারিং,মলিকুলার বায়োলজি,আরবি,সমুদ্র বিজ্ঞান ও অন্যান্য ডিপার্টমেন্ট অংশগ্রহণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ,বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের গবেষনা ও কার্যক্রম স্টলের মাধ্যমে তুলে ধরেন।


মেলায় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড.শিরিন আখতার,চবি উপ-উপাচার্য প্রফেসর ড. রেনু কুমার দে,প্রফেসর ড.রঞ্জন কুমার চৌধুরী ও আরো আমন্ত্রিত অনেকেই।


চবি উপাচার্য সবাইকে অভিনন্দন জানিয়ে  বক্তৃতা শুরু করেন।উপাচার্য  বলেন জামাল নজরুল ইসলাম স্যার আমাদের দেশেই জন্মগ্রহণ করেন।

পৃথিবীর যে কোনো স্থানেই তিনি কর্মে লিপ্ত থাকতে পারতেন।কিন্তু তিনি তা করেন নি।অনেক কম টাকা বেতন নিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকুরী করতেন।যা বেতন পেতেন তাও বিলিয়ে দিতেন কর্মচারীদের মধ্যে। আমি একদিন জিজ্ঞেস করলাম আপনার বেতন টুকুও বিলিয়ে দিচ্ছেন? 

তিনি বলতেন আমরা চলতে পারি,তারা ত' আমাদের মতো চলতে পারে না।

তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময়    

প্রাচ্যের অক্সফোর্ড ছিল।কিন্তু এখন আর আগের পজিশনে নেই।আমাদের চবিতে এতো বড় বিজ্ঞানী ছিল আমরা কেন পারবো না?

সামনের দিকে এগিয়ে যাই গবেষণার মাধ্যমে। 

সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শেষ করেন।

চবি উপ-উপাচার্য বলেন জামাল নজরুল ইসলাম ছিলেন একজন আসল দেশপ্রেমিক,গবেষণার বিপ্লব ঘটুক চবিতে।যারা এ আয়োজনের সাথে জড়িত তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস যারা আসছেন এবং বাইরে থেকে আসছেন তারাও অনেক কিছু শিখতে পারবেন।সবার দীর্ঘায়ু কামনা করে বক্তৃতা শেষ করেন

প্রফেসর ড.রঞ্জন কুমার চৌধুরী বলেন জামাল নজরুল ইসলাম স্যারের জীবন দশায় তাকে কতটুকু সম্মান করতে পেরেছি জানিনা।কিন্তু মৃত্যুর পর দেওয়ার চেষ্টা করছি।তিনি উপাচার্যকে লক্ষ করে বলেন চবিতে জামাল নজরুল ইসলাম স্যারের জন্মদিনে যেন গবেষণা দিবস ঘোষণা করা হয়,এটা আমাদের ছোট্ট দাবি।

আরও খবর