চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে সরকারি দপ্তরগুলো


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সবগুলো দপ্তরের বেহাল দশা।  খোদ অফিস প্রধান থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত কেউই মানছেন না সরকারি নির্দেশনা।সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে ৯ টা  ৪০ মিনিট পর্যন্ত অফিস প্রধানদের অফিসে থাকা বাধ্যতামূলক বলে যে নির্দেশনা সরকার দিয়েছে, তা কোন সরকারি কর্মকর্তা - কর্মচারীরা মানছেন না। 


২৮/০২/২০২৩ ইং তারিখ সকাল ০৯ টা ০৫ মিনিট থেকে ০৯ টা ২৫ মিনিট পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সকল দপ্তর ঘুরে মাত্র উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুজ্জামান খান কে তার কক্ষে পাওয়া যায়। 

এ ছাড়াও মূল ফটক বন্ধ ছিলো উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের। যদিও সহকারী শিক্ষা - অফিসার মুকুল চন্দ্র বর্মন ও আশিকুর রহমানকে শিক্ষা অফিসের ভবনে পাওয়া যায়। 


এদিকে উপজেলা প্রকৌশল দপ্তর ( এল.জি.ই.ডি) এর কোন কর্মকর্তা-কর্মচারিকে পাওয়া যায় নি। অনুপস্থিত দপ্তর গুলোর মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায় নি। 


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা তথ্য আপার কার্যালয়, সহকারী প্রোগ্রামার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাব- রক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, উপজেলা বন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়, উপজেলা সাব-রেজিস্টার, উপজেলা সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি.এ.ডি.সি.) কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়।


মাঠ পর্যায়ে কর্মকর্তাদের গতি সঞ্চারের জন্য গত ১৪/০২/২০২৩ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন-সংস্থাপন অধিশাখার উপ-সচিব ( অতিরিক্ত দ্বায়িত্ব) এ.এস.এম.ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সকাল ৯ টা থেকে ৯ টা ৪০ পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করতে হবে হবে। 

যদিও মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপন মাঠ পর্যায়ের কোন কর্মকর্তা মানেন না বলেই প্রতিয়মান হচ্ছে। 

এতে সেবা- প্রত্যাশী সাধারণ মানুষ ভোগান্তিতে পরছেন। সরকারের মহৎ উদ্যোগগুলো ব্যহত হচ্ছে। 


আরও খবর