কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

একই সাথে ২২ জনের পদত্যাগ!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 18-08-2022 12:49:11 pm

অভিযোগ কারী নেতা কর্মীর পদত্যাগ

শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের এক সাথে ২২ জন নেতা কর্মীর পদত্যাগের ঘটনা ঘটেছে। গত ১৭ ই আগস্ট দিবাগত রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। 


ঘটনা অনুসন্ধানে জানা যায়, শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাব এর বিরুদ্ধে একই কমিটির অন্যান্য সদস্যদের বিভিন্ন বিষয়ে অভিযোগ ছিলো দীর্ঘদিনের। গত ১৫/০৮/২০২২ ইং তারিখে কামরুজ্জামান মিলন কোন আলাপ আলোচনা ছাড়াই উপজেলার ১৮ টি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করেন। এই কমিটিকে 'পকেট কমিটি' বলে আখ্যা দিয়েছেন অন্যান্য সদস্যগন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন যা দলীয় নীতির পরিপন্থি বলে লিখিত অভিযোগ করেছেন অন্যান্য সদস্যগন। এর ই ধারাবাহিকতায় গত ১৭ ই আগস্ট  সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক  দল বরাবর কামরুজ্জামান মিলনের অপসারন প্রসঙ্গে লিখিত অভিযোগ করেন এবং একই সাথে এই কাজের প্রতিবাদে উপজেলা কমিটিতে থাকা ২২ জন নেতা কর্মী পদত্যাগ করেন।