সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

নতুন দল নিবন্ধন আড়াই মাসে জমা পড়েছে মাত্র দুটি আবেদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 01:35:58 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য তিন মাস সময় বেঁধে দিয়ে গত মে মাসে গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ২৯ আগস্ট অর্থাৎ সময় বাকি আছে আর ১২ দিন। কিন্তু নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তেমন সাড়া পাচ্ছে না ইসি। গত মঙ্গলবার পর্যন্ত আবেদন জমা পড়েছে মাত্র দুটি। 


২০০৮ সালে দেশে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেয় এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নামসর্বস্ব ও ভুঁইফোড় রাজনৈতিক দলগুলোর কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো প্রতিবার। নিবন্ধন প্রথা চালুর পর প্রথম দফায় ১১৭টি দল আবেদন করলেও শেষ পর্যন্ত সব শর্ত পূরণ করে নিবন্ধন পায় ৩৯টি দল। এরপর বিভিন্ন সময়ে আরও কয়েকটি দল নিবন্ধন লাভ করে। তখন নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ায় ৪৪টিতে। পরে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী ও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামির নেতৃত্বাধীন ফ্রিডম পার্টিসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। 


ইসির নিবন্ধন শাখার কর্মকর্তারা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর নিবন্ধনে আগ্রহী দলের সংখ্যা কমতে থাকে। নিবন্ধনের শর্ত জটিল করায় এবং পরবর্তী জবাবদিহির ঝক্কি এড়াতে অনেক দলই নিবন্ধনের আবেদনই করেনি। যারা করেছে তারাও সব শর্ত পূরণ করতে না পারায় নিবন্ধন পায়নি। 


ইসি সূত্র জানায়, এবার নতুন দল নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পর অন্তত ৭টি নতুন দল আবেদন ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে আবেদন জমা দিয়েছে মাত্র দুটি দল। দল দুটি হচ্ছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও মুক্তিযোদ্ধা লীগ। 


এ প্রসঙ্গে ইসির একজন কর্মকর্তা বলেন, নিবন্ধনের বিজ্ঞপ্তি জারির পর দুটি দল আবেদন জমা দিয়েছে। তবে তাদের অবস্থা সুবিধাজনক নয়। আশা করছি, শেষ কর্মদিবসের আগে আরও কয়েকটি জমা পড়তে পারে। 


ইসির দায়িত্বশীল আরেক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দল নিবন্ধনের যে শর্ত, তা পূরণ করে নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়া কঠিন। এ ছাড়া জনসমর্থন বলতে যা বোঝায় তা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই সীমাবদ্ধ। বাকি দলগুলো বড় দুটি দলের ওপর ভর ও তাদের প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হচ্ছে। তাতেই বোঝা যায়, নতুন দল আসা কঠিন ও চ্যালেঞ্জিং। 

আরও খবর