বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষত করা বখাটে যুবক গ্রেপ্তার

যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে ক্ষত করা রুহান (২১) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 



উল্লেখ্য যে বুধবার (১ মার্চ) বিকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার মধ্যরাতে মামলা দায়েরের পর উপজেলার ড্রাইভারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত রুহান উপজেলার বুইকরা ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বুইকরা পালপাড়া এলাকার বাসিন্দা।


এ ঘটনার পর বুধবার রাতে আহত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে রুহান ও তার সহযোগি উপজেলার গুয়াখোলা গ্রামের রবুর ছেলে ইমন (২১) সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। 


আহত স্কুলছাত্রী জানান, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বুধবার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় পৌঁছালে অভিযুক্ত রুহান তাকে দাঁড়াতে বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রুহান তার মাথার চুল ধরে কানের পাশে মুখমন্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে তার সহযোগিদের নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে নওয়াপাড়া মডেল স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে ৫/৬জন যুবককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, রাতে নারী ও শিশু নির্যাতন মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত রুহানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের আটকের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।বিষয়টি  বিভিন্ন মহলে সমালোচনায় রূপ নিয়েছে। বিষয়টি নিয়ে অনেক শিক্ষার্থী ও অবিভাবকদের মনে আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর