শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

যেকারণে বাতিল হতে পারে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:24:53 pm

সাধারণত চাকরি কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। আপনি দেশের একজন সুনাগরিক কিংবা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন তার প্রমাণই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।


এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা হয়। তবে, বিভিন্নধরনের ত্রুটির জন্য অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। আবেদন কেন বাতিল হয় এবং বাতিল হলে কী করণীয় সে বিষয়ে ধারণা নেই অনেকের।


যেসব কারণে আবেদন বাতিল হয়


১. আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা থাকলে।

২. অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যে (Personal Information) ভুল থাকলে।

৩. আবেদনের ক্ষেত্রে ঠিকানায় কোনো ধরনের ভুল থাকলে।

৪. ডকুমেন্টস অবশ্যই JPG/PNG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ 200KB। ডকুমেন্টস যথাসম্ভব A4 সাইজে রাখতে হবে। ছবির সাইজ হবে 150KB ও ৩০০/৩০০পিক্সেল।

৫. পাসপোর্টের তথ্য সম্বলিত প্রথম পাতা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আপলোড করতে হবে। তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে।

৬. সত্যায়িত পাসপোর্ট কপি আপলোড করার পাশাপাশি পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ ও ঠিকানা সঠিকভাবে ইনপুট না দিলে আবেদন বাতিল হবে।

৭. দেশের বাইরে অবস্থান করলে সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের মাধ্যমে পাসপোর্টের তথ্য পাতার কপি সত্যায়িত করে আপলোড করতে হবে। না হলে আবেদন বাতিল হয়ে যাবে।


উদাহরণস্বরূপ: আপনার পাসপোর্টে ঠিকানা দেওয়া ‘ক’ এলাকার। কিন্তু বর্তমানে ‘খ’ এলাকায় বসবাস করছেন। সেক্ষেত্রে ‘খ’ এলাকা থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে ‘খ’ এলাকার কাউন্সিলর/মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে।


৮. অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে চালান জমা দেওয়া যায়। অনলাইনে চালান জমা দেওয়ার পর চালানের ফর্ম ডাউনলোড করে আবেদনের সময় আপলোড করতে হবে। তা না করলে আবেদন বাতিল হবে।

৯. চালানের বিস্তারিত তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে ক্লিয়ারেন্স বাতিল হয়। যেমন: চালান নম্বর ও চালানের তারিখ ইত্যাদি সঠিকভাবে ইনপুট দিতে হবে। সর্বোচ্চ 300KB সাইজের মধ্যে চালানের ফর্ম PNG/JPEG/GIF/PDF ফরম্যাটে আপলোড করতে হবে।

১০. আবেদনে যে ঠিকানা উল্লেখ করেছেন সেখানে আপনাকে খুঁজে পাওয়া না গেলে ক্লিয়ারেন্স বাতিল হবে।


সাধারণত উপরিল্লিখিত কারণে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হতে পারে। সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে না। তথ্য ইনপুট দেওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের ওয়েব পেজটি কয়েকবার পড়ে ভালোভাবে বুঝে নিলে ভালো হয়।


আবেদন বাতিল হলে করণীয়


১. পুনরায় আবেদন করা।

২. পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল হলে এডিট বা সংশোধনের সুযোগ নেই। আপনাকে নতুন করে আবেদন করতে হবে। তবে, পুনরায় আবেদন করার জন্য অবশ্যই আগের ভুলগুলো ভালো করে বুঝে নিতে হবে।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৫৪ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩২৪ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে