এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

আশাশুনিতে চাঁদাবাজীর অভিযোগে এএসআইসহ আটক-৫

আশাশুনিতে চাঁদাবাজির অভিযোগে পুলিশের একজন এএসআই সহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজককৃত আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলীম সানার ছেলে এবং পিরোজপুর সদর থানায় কর্মরত এএসআই রুবেল হোসেন এবং পিরোজপুর উপজেলার পান্তা ডুবি গ্রামের রহমত আলী শেখের ছেলে মনির হোসেন, চর লোহারকাটি গ্রামের ইউনুস মৃধার ছেলে আবুল কালাম, পান্তাডুবি গ্রামের আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার, পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও আরও একজন প্রতাপনগরের কল্যাণপুর গ্রামের রওশন সানার ছেলে কলেজ ছাত্র আশিকুর রহমানের কাছে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে আটক করে থানায় নিয়ে যাবে বলে হুমকী দেয়। স্থানীয় জনতা তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ৫ জনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানায় আনেন। অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় আশিকুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন। মামলা নাম্বার (৬)০৪/২৩।  
আশাশুনির থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই রুবেল হোসেনসহ ৬ জন কল্যাণপুর গ্রামের কলেজ ছাত্র আশিকুর রহমানের নিকট অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার হুমকি দেয়। এরপর স্থানীয় জনতার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ৫ জনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এএসআই রুবেলের কাছ থেকে তার ব্যবহৃত ঢাকা মেট্রো- গ ১৯-৬৩৯০ নং এক্স করোলা প্রাইভেট কার, একটা নাইন এমএম পিস্তল, একটা ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, ২টা হ্যাÐকাপসহ অন্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও খবর