সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

আশাশুনিতে ইমরানকে পিটিয়ে মৎস্য ঘের জবর দখলের চেষ্টা

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরে জবর দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী স্টাইলে ঘের মালিক ইলিয়াছের ভাইপো ইমরানকে নির্মমভাবে পিটিয়ে আহত করে ঘের জবর দখলের চেষ্টা করা হয়েছে। দখল চেষ্টাকারীদের অবৈধ আনাগোনা ও হুংকারে ঘের মালিক ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ গাজীর ছেলে স্কুল শিক্ষক ইলিয়াছ হুসাইন জানান, তিনি কলিমাখালী মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২.৮৫ একর জমির মৎস্য ঘের ডিড দিয়ে ২২/২৩ বছর ভোগদখল করে আসছেন। স্থানীয় মোস্তফা কামাল মৌখিক ভাবে ডিড নিয়ে নিয়মিত হারীর টাকা পরিশোধ করে মাছ চাষ করে এসেছেন। নছিমাবাদ গ্রামের মুনছুর মোড়লের ছেলে ফয়সাল আহমেদ ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপ ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন লাকির মধ্যস্থতায় মাষ্টার ইলিয়াছ এর নিকট থেকে ২০২২ সালে মৌখিক ডিড নিয়ে মাছ চাষ করেন। নির্দিষ্ট সময়ে হারির টাকা না দেওয়ায় মধ্যস্থতাকারীর অনুমতি সাপেক্ষে জমির মালিক ২০২৩ সালের জন্য মাষ্টার সোহাগ এর কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা হারি নিয়ে তাকে মৌখিক ডিড প্রদান করেন। তখন ঘেরের মাটির কাজ করতে গেলে পূর্ব হারির গ্রহিতা আলা উদ্দিন লাকীর হস্তক্ষেপে পুনরায় ঘের হারিতে নেওয়ার জন্য কথা বলেন এবং ২০ ফেব্রæয়ারি সমুদয় টাতা দেবেন বলে জানান। কিন্তু সমুদয় টাকা না দেওয়ায় লাকী সাহেব তার (ফয়সাল) টাকা ফেরৎ দিয়ে মালিক ইলিয়াছকে ঘেরে দখলে যেতে অনুমতি প্রদান করেন। এতকিছুর পরও ফয়সাল ২ মার্চ ঘেরে জবর দখল করতে যান। খবর পেয়ে লাকী দিং এর অনুমতি সাপেক্ষে শিক্ষক স্কুলে থাকায় তার ভাইপো ইমরান হোসেনকে ঘেরে পাঠালে সেখানে কাউকে না পেয়ে পাইপের মুখ বন্ধ করে দেয়। এসময় ফয়সালের নেতৃত্বে একটি মামলার আসামী আহসানসহ ১০/১২ জন ইমরানকে নির্মমভাবে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে ইমরানের মা, বোন ও ফুফু ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। এতেও জবরদখলকারীরা শান্ত হয়নি, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘের মালিকের বাড়ির সমানে ও বিভিন্ন স্থানে মহড়া দিয়ে স্কুল, বাজারে যেতে বাড়ি থেকে বের হলে খুন জখমের হুমকী দিয়ে যাচ্ছে অভিযোগ করে মাষ্টার ইলিয়াছ পরিবার চরম নিরাপত্তাহীনতার কথা জানান।
এব্যাপারে মধ্যস্থতাকারী আ’লীগ নেতা আলাউদ্দিন লাকি বলেন, ঘটনা সত্য। ঘেরে ফয়সালের কোন জমি নেই, সে হারী নিয়ে ঠিকভাবে টাকা দেয়নি। মালিক তার ঘের নিয়েছে। সেখানে জবর দখল ও মারপিটের ঘটনা দুঃখ জনক। আমরা ঘের মালিককে আইনের আশ্রয় নিতে বলেছি।

আরও খবর