কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে : ওবায়দুল কাদের



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, গলার জোড় বেড়ে গেছে। তারা বলেছিল, ১০ তারিখ দেশ দখল করবে, পরের দিন খালেদা জিয়া দেশ চালাবে, তারেক রহমানের ডাকে তাদের নেতা কর্মীরা হান্ডি, পাতিল, লোটা কম্বল নিয়ে সাতদিন ধরে এক এক সমাবেশের নামে পিকনিক করেছে। তারা লাল কার্ড থেকে নীরব পদযাত্রায়র আয়োজন করেছে। আর আজকে শুনলাম নিরীহ মানববন্ধন করবে। বিএনপি লুটপাটের কথা উল্লেখ করে আমাদেরকে বর্গী বলে। আপনারা কি হাওয়া ভবনের কথা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আমেরিকা ও সিঙ্গাপুরে বিএনপির পাচার করা হাজার হাজার কোটি টাকার কথা? মনে রাখবেন, বর্গীর চেয়েও ভয়ংকর বিএনপি নামক লুটেরা দল। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্য গয়েশ^র বাবু বলে, আগামী নির্বাচনে বিএনপি না আসলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পরবে। ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনি। ২০১৮ সালে বিএনপি এসেও আসেনি কারণ তারা সে নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছিল। তখন আওয়ামী লীগ নয়, বিএনপি অস্তিত্ব সংকটে পরেছে। সুতরাং আগামী নির্বাচনে না আসলে আওয়ামী লীগ নয়, বিএনপি’ই অস্তিত্ব সংকটে পরবে। তবে বিএনপি নির্বাচনে না আসলে বিএনপির মধ্যে ব্রাহ্মণবারীয়ার উকিল আবদুস সাত্তারের মতন শত শত আবদুস সত্তার তৈরী হয়ে আছে নির্বাচনে আসার জন্য।

আজ নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন এমপি’র শোকসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধান অতিথি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তরা মোছলেম উদ্দিন এমপি’র স্মৃতির কথা স্মরণ করে বলেন, মোছলেম উদ্দিন আহমদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ, তিনি কর্মী থেকে নেতা হয়েছিলেন অনেক ত্যাগ তিতীক্ষার মাধ্যমে।

শোকসভায় চটগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে  প্রধান আলোচক আওয়ামী ছিলেন লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। 

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৬ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে