ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

দিনাজপুরে প্রতারক চক্রের (জীনের বেগম)৪সদস‍্য গ্রেফতার

 জীনের বেগম বলে পরিচয় দিয়ে সহজ সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন প্রতারনা করে বিপুল অর্থ হাতিয়ে নেবার অভিযোগে দিনাজপুরে  প্রতারক চক্রের চার সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ প্রতারক ও জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার  শাহ ইফতেখার আহম্মেদ, পিপিএম এর নির্দেশনায় মাঠ পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার নিবিড় পর্যবেক্ষনে কয়েকটি সফল অভিযান পরিচালনার মাধ্যমে অভিযানে
গত ৪মার্চ মোঃ সারোয়ার রহমান নামীয় একজন আমেরিকান প্রবাসী তাদের সাথে ধারাবাহিকভাবে প্রতারনার একটি অভিযোগ থানায় আনলে থানা পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে দিনাজপুর কোতয়ালী থানার মামলা নং-১৩, তারিখঃ ০৪/০৩/২০২৩ খ্রিঃ ধারা-৪১৯,৪২০,৪০৩,৪০৬,৫০৬(২),৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করেন। মামলা রুজুর পর হইতে কোতয়ালী থানা পুলিশের ঝটিকা অভিযান শুরু হয়। পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, পিপিএম সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাছুম এর সমন্বিত পরিকল্পনায়  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ,মোঃ জিন্নাহ আল মামুন এর নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) ইন্দ্র মোহন রায় সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। সারারাত অভিযান করে আত্মগোপন থাকা এজাহার নামীয় আসামী কথিত জ্বীনের বেগম মোছাঃ মিসেস লাইজু(৪০), স্বামী-মোঃ বাবু তার সহযোগী এজাহার নামীয় আসামী মোছাঃ আখি সুবর্না(৩০), পিতা-মোঃ আলতাফ হোসেন, মোঃ আলতাফ হোসেন(৫২), পিতা-মৃত খেজুর উদ্দীন এবং তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ অনুরাগ আল ইমরান(আনন্দ)(২৭), পিতা-মোঃ আলতাফ হোসেন, সকলের সাং-পাটুয়াপাড়া জাগরনী ক্লাব সমাজসেবা অফিসের পার্শ্বে থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরগনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হইতে
অভিযানে মোট ০৪ জন গ্রেফতার হন এবং একই সাথে উক্ত আসামীদের নিকট হতে যথাক্রমে- একটি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটরসাইকেল,০৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন,
 ০২টি মার্কেন্টাইল ব্যাংকের ভিসা ডেভিট কার্ড
ও মোছাঃ আখি সুবর্না নামীয় ১টি মার্কেন্টাইল ব্যাংকের চেক বহি যাহাতে সহি বিহীন ১০টি পাতা উদ্ধার করা হয়।

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এজাহার নামীয় আসামী মোছাঃ লাইজু নিজেকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে তার প্রতারনার জাল বিস্তার করেন। তার কথা ও কাজের বিঘ্ন  ঘটালে জ্বীন সেই ব্যক্তি এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকী দিয়ে থাকে। আসামী মোছাঃ লাইজু জ্বীনের বেগম পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ধর্ম ভীরু প্রবাসীদেরকে মূল টার্গেট করে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নিয়ে থাকে। এরই ধারাবাহিকাতয় উক্ত আসামী মোছাঃ লাইজু বাদী মোঃ সারোয়ার রহমান এর মা মোছাঃ রোকেয়া রহমানকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে বেহেস্তে জ্বীনের মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন মর্মে বিকাশ, নগদ, ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে টাকা পাঠাতে বলেন। আসামী লাইজু বাদীর মাকে বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে জানান সে যদি টাকা না দেয় তাহলে জ্বীনরা তার পুত্র ও পুত্র সন্তান সন্ততিদেরকে একে একে মেরে ফেলবে। এইভাবে বাদীর মায়ের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে উপরোক্ত ধৃত আসামীগন এক অপরের যোগসাজসে ও সহযোগিতায় ০৩ (তিন) কোটি টাকার অধিক টাকা বাদীর মায়ের কাছে প্রতারনার মাধ্যমে গ্রহন করেছেন। ৫মার্চ দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া এন্ড উইং সেলে এক প্রেস ব্রিফিং এর মাধ‍্যমে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন।


আরও খবর