বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে মৎস্য ঘেরে রাশেদ হত্যার আসামি গ্রেফতার

যশোরের অভয়নগরে ধোপাদী মৎস্য ঘের থেকে গলায় রশি পেচানো ইজিবাইক চালক রাশেদ হত্যার সাথে জড়িত আসামী গ্রেফতার ও ইজিবাইক উদ্ধার।

উল্লেখ্য যে, র‌্যাব-০৬, যশোর এর অভিযানে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার ভিকটিম রাশেদ উদ্দিন(২৫), পিতা: জসীম উদ্দিন, তার নিজস্ব  ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে প্রতিদিনের ন্যায় গত ০২ মার্চ ২০২৩ তারিখ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন ০৩ মার্চ ২০২৩ তারিখ সকালে অভয়নগর থানা এলাকায় গলায় রশি পেচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত ক্লুলেস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যা মামলার একজন আসামীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।      

 এরই ধারাবাহিকতায় (০৫ মার্চ রবিবার)র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানার শারাপোল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা আসামি মোঃ বেল্লাল হোসেন(৪২), পিতা: একিন মোল্লা,  থানা-শালিকা, জেলা-মাগুরাকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ভিকটিমের ইজিবাইকটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত মামলায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর অভিযান অব্যাহত আছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের নিকট হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর