কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

অনুপ্রেরণাদায়ক তারকা রুনা খান, উদ্যোক্তা মৌ পারভেজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 11:07:06 am

তারকাখচিত নতুনধারা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ সম্পন্ন হলো। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বাইফার আয়োজক শাহরিয়ার স্বপন।


এ আয়োজনে সেরা অনুপ্রেরণাদায়ক তারকা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নন্দিত অভিনেত্রী রুনা খান। তিনি বলেন, 'অনুপ্রেরণা কথাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই তার কাজ দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন না। আয়োজকরা ভেবেছেন আমি অনুপ্রেরণামূলক কিছু করেছি, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। সেটা হতে পারে আমার কাজ বা ব্যক্তিজীবন। যেকোনো কিছুতেই যদি কেউ অনুপ্রাণিত হন, আমি তার জন্য গর্বিত।'


শুধু তারকারা নয়, সমাজের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদেরও বাইফা সম্মাননা দেওয়া হয়েছে। সেরা নারী উদ্যোক্তার পুরস্কার অর্জন করেছেন নারীদের পোশাকের অনলাইন পেজ ফালাকস কালেকশনের স্বত্বাধিকারী মৌ পারভেজ। তিনি বলেন, 'সত্যি আমি আনন্দিত। গ্রাহককে আরও ভালো সার্ভিস দিতে চাই। আসছে ঈদেও ফালাকস কালেকশনে অনেক বড় কালেকশন নিয়ে আসছি। সবাইকে আমার পেজ ভিজিট করার অনুরোধ করছি।'


মজার বিষয় হলো, রুনা খান পুরস্কার নিতে এসেছিলেন ফালাকস কালেকশনেরই একটি জমকালো শাড়ি পরে। তার সাজ-পোশাক অতিথিদের নজর কাড়ে।


এবার বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের স্বনামধন্য তারকারা। আন্তর্জাতিক খ্যাতির জন্য পুরস্কার পেয়েছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়া পুরস্কার পেয়েছেন শরিফুল রাজ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, নিরব, রোশান, নাযিফা তুষি, সহিদ রাহমান, ইরফান সাজ্জাদ, মেহজাবীন চৌধুরী, অপূর্ব, ইয়াস রোহান, দীঘি, মমতাজ, কোনাল, স্বপ্নীল সজীব, রাজা বশির ও হুমায়েরা বশির, ইভান শাহরিয়ার সোহাগ, দেশি পোশাকের সেরা ফ্যাশন ডিজাইনার মেজবাউল আলম সাজু, কেয়া পায়েল ও সামিরা খান মাহি, তানজিয়া জামান মিথিলা, নিবিড় আদনান, তারিন জাহান, নাঈম-নাদিয়া প্রমুখ।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩১ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে