মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আগুনে পোড়া একটি রোগীও শঙ্কামুক্ত নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 04:36:00 pm

সাইন্সল্যাবের শিরিন ভবনে আগুনে পুড়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ছয়টি প্রাণ। এই ছয় প্রাণের পাঁচ জনই আছেন সর্বোচ্চ ঝুঁকিতে। একজন আছেন ওয়ার্ডে। তাদের চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সরকারি খরচেই চলছে আহতদের চিকিৎসা।


রোববার সকালে প্রতিদিনের মতো ফিনিক্স ইন্স্যুরেন্স অফিসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। হঠাৎ বিকট শব্দে চুরমার হয়ে যায় শিরিন ভবনের তৃতীয় তলা। আসবাবপত্র ও দেয়াল রাস্তার ওপরে গিয়ে পড়ে। এসময় তিনজন মারা যায়। আহত হয় ১৪ জন। এদের মধ্যে পথচারীও ছিলো।


আহতদের মধ্যে বেশিরভাগ রোগীকেই প্রথমে নেয়া হয় পপুলার হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ৬ জনকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।


সোমবার (৬ মার্চ) সরেজমিনের গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন এখন পর্যন্ত শঙ্কামুক্ত।


তবে এদের সবার শ্বাসনালী পোড়া আছে। তাই যেকোনো সময় সবার অবস্থাই খারাপ হয়ে যেতে পারে বলে ধারণা চিকিৎসকদের।


সোনালীনিউজকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারছি না। তাই সবাইকেই অবজারভেশনে রাখা হয়েছে। একজনের ৪৪ একজনের ৩৮ শতাংশ ও একজনের ৩৭ শতাংশ পোড়া আছে। এই তিনজনই সবচেয়ে বেশি ঝুঁকিতে।


আহতদের স্বজনরা চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু রোগী নিয়ে চিন্তার ছাপ সবার চেহারায়। রোগীদের সেবা করে চলেছেন স্বজনরা। যাতে দ্রুত আহত রোগী সুস্থ্য হয়ে ওঠেন।

আরও খবর