২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপন

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে অত‍্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপিত হয়েছে।শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ‍্যে ১৯আগষ্ট সকাল থেকেই চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বি হাজার হাজার ভক্তবৃন্দ সমাবেত হতে থাকে।দুপুর ২টায় উচ্চবিদ‍্যালয়ের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম‍্যান শ্রী জ‍্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সহধর্মিনী নাজমুন নাহার, শ্রীকৃষ্ণের স্মৃতিচারন করে প্রধান আলোচক হিসেবে বক্তব‍্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিসনের অধ‍্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ,বিশেষ অথিতিবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ডা.নবীন চন্দ্র রায়,অত্র উপজেলর পূজা উদযাপন পরিষদ এর সদস‍্য সচীব নারায়ন চন্দ্র রায়, আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনজপুর জেলা শাখার সঞ্জিত দাস সহ প্রমুখ।সর্বশেষ অদ‍্যকার অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম‍্যান জ‍্যোতিষ চন্দ্র রায় এর বক্তব‍্যের মধ‍্য দিয়ে আলোচনা সভার পরিসমাপ্তি হয়।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন খতেজোনপুর মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ বিনয় কুমার রায়। আলোচনা সভা শেষে দুপুর ৩টায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এক বর্নাঢ‍্য র‍্যালি চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিদ‍্যালয়ে এসে  সমাপ্ত হয়।র‍্যালি শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

Tag
আরও খবর