কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতের মৃত্যু

 আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগেও কয়েকটি মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন বন্দ থাকার পর সম্প্রতি পূর্ণ উদ্বোধন হলেই প্রথম সিজারিয়ান অপারেশানে এ নবজাতের মৃত্যুর ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানাগেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মান্নান সানার মেয়ে মারুফা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য কয়েকদিন আগে কুল্যার মোড়ের মৃত্যুপুরী নামক খ্যাত মা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করে। পরে ৫মার্চ বিকালে ভ্রাম্যমান এমবিবিএস চিকিৎসক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী ওমর ফারুক মা সার্জিক্যাল ক্লিনিকে মারুফা খাতুনকে সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি গ্রহণ করেন। তবে উক্ত অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক ছিলো না বলে জানাগেছে। অপারেশন থিয়েটারে দীর্ঘক্ষণ ধরে অপারেশন শেষ করলেও নবজাতক বাচ্চাটি শেষ রক্ষা হয়নি। এদিকে বিষয়টি ধামা চাপা দিতে মা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালনক তরুণ কুমার মন্ডল কাগজ কলমে রুগীর অভিভাবকদের নিকট থেকে কোন অভিযোগ নেই মর্মে স্বাক্ষর করিয়ে নিয়েছে বলে জানান অভিভাবকরা। অন্যদিকে উক্ত মা সার্জিক্যাল ক্লিনিকে ভূল অপারেশানে ইতি পূর্বে পর্যায়ক্রমে প্রায় ৮/১০ জন মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসকল অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালতে মা সার্জিক্যাল ক্লিনিক সিলগালা ও পরিচালনক তরুণ কুমার মন্ডলকে কারাবাসও করতে হয়েছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর সাইন বোর্ড বিহীন ভবনে মারুফা খাতুনের প্রথম অপারেশনেই আবারও মৃত্যুপুরী উদ্বোধন করেন তরুণ কুমার মন্ডল। স্থানীয়দের ভাষ্যমতে, উক্ত ভ্রাম্যমান এমবিবিএস ডাক্তার আবু বক্কর সিদ্দিক এসকল অবৈধ ক্লিনিকে অপারেশন বন্দ করলে মৃত্যুর মিছিল বন্দ হবে বলে দাবী করেন তারা। এবিষয়ে জানতে চাইলে তরুণ কুমার মন্ডল বলেন, বাচ্চা আগে থেকেই মায়ের পেটে মরা ছিলো। আমার ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে মরা শিশু অপারেশন করেছি মাত্র। সাতক্ষীরা জেলা শহরে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ থাকা সর্তেও এভাবে প্রশাসনের চোখের সামনে মানহীন নাম মাত্র অবৈধ সার্জিক্যাল ক্লিনিকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটায় সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি’র বিষয় তুলে ধরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হতে দেখা গেছে। এসব অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে