উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

নোয়াখালীর ভুয়া ট্রাভেলসন নামে এক প্রতারক গ্রেফতার



ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজের উদ্দেশে একত্রিত হয়। এই হজ কার্যক্রমকে ঘিরে নোয়াখালীর চাটখিল সহ দেশের বিভিন্ন স্থানে ভয়ংকর প্রতারণা করে আসছে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর গ্রামের বেপারি বাড়ির শহীদুল্লাহর ছেলে শামসুদ্দিন শামিম নামে এক প্রতারক।

নিজেকে সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১২৭) সহ একাধিক হজ এজেন্সির মালিক দাবি করে দীর্ঘদিন থেকে নোয়াখালীর চাটখিলে হজে গমনে ইচ্ছুক সহজ সরল ধর্মপ্রাণ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে হাজী শামসুদ্দিন শামীম নামক এই প্রতারক।

অবশেষে ৬ মার্চ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করে পালানোর সময় বশির আহমেদ কানন নামের এক ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী বসির আহমেদ কানন জানান তার পরিবারের সদস্যদের কে হজে পাঠানোর কথা বলে ১৪ লক্ষ টাকা নেই এই প্রতারক শামীম। কিন্তু তার পরিবারের সদস্যদের হজে নিতে পারে নাই এই প্রতারক, এবং দীর্ঘদিন থেকে টাকা ফেরত দেবে বলে ঘুরাচ্ছে। গতকাল ৬ মার্চ সকালে তারা খবর পায় প্রতারক শামীম পালিয়ে আমেরিকায় চলে যাচ্ছে তখন ইমিগ্রেশন পুলিশের সহযোগিতা নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে রাজধানীর ওয়ারী থানা পুলিশ আটক করে।

চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের শাহ আলম তফদার জানান তার এবং তার পরিবারকে হজে নেওয়ার কথা বলে ২০১৭ সালে ৭ লক্ষ টাকা নেয় এই প্রতারক শামীম পরে হজে নিতে না পারলে ৭ লক্ষ টাকার একটি চেক দেয় এই প্রতারক কিন্তু ওই চেক দিয়ে টাকা তুলতে না পেরে তাদের সন্তান সাইফুল ইসলাম নোয়াখালীর আদালতে মামলা (দায়রা ৪৮৭/১৯) দায়ের করে। তাহা নোয়াখালীর যুগ্ন-২ দায়রা ও জজ আদালতে বিচারাধীন রয়েছে।

উপজেলার পৌরকোট ইউনিয়নের আব্দুল কাদের জানান তিন বছর পূর্বে তার বোনকে হজে নেওয়ার জন্য তিন লক্ষ টাকা নেয় এই প্রতারক শামীম কিন্তু দীর্ঘ তিন বছর থেকে নানান ধরনের কথা বলে ঘুরাচ্ছে এখন টাকাও ফেরত দিচ্ছে না হজে নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত দিচ্ছে না।

উল্লেখ্য সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১২৭) এর মালিক পরিচয় দিয়ে অফিস খুলে প্রতারণা করার কারণে ট্রাভেলসের মূল মালিক রোজিনা খাতুন টঙ্গি (পূর্ব) থানায় ১৪ ফেব্রুয়ারি ২০১৯ এ সাধারণ জিডি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল হাসান তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হজ যাত্রীদের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময়ে তাকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর