ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নামধারী জিনের বাদশা গ্রেফতার


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নামধারী জিনের বাদশা শহিদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে আটক কথিত জিনের বাদশাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত শহিদুল ইসলাম উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে প্রতারক জিনের বাদশা শহিদুলকে আটক করা হয়। 


 সুত্র জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক শহিদুল জিনের ভয় দেখিয়ে ঝাড় ফুঁক, কবিরাজির কারসাজি করে ৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম, বার) কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর