শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

৭ মার্চের ভাষণ তরুণ প্রজন্মের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে : আমু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 02:28:17 pm

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ একটি অমর কাব্য। এই ভাষণ দেশের তরুণ প্রজন্মের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান প্রমুখ। 

আমির হোসেন আমু বলেন, বিশে^র কোন নেতা অলিখিতভাবে দশ লাখ মানুষের সামনে এত বড় ভাষণ দেননি। জাতির পিতার এ ভাষণ এ দেশের মুক্তিকামী মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে, নিরস্ত্র মানুষকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে সশস্ত্র সংগ্রামের দিকে ধাবিত করেছিল। 

তিনি বলেন, ৭ মার্চের এ ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ একটি ভাষণ হিসেবে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে এবং এ দেশের তরুণ প্রজন্মের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। 

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পন করেন আমির হোসেন আমু, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

আরও খবর