কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

সাংবাদিক শামীমকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে গিয়ে - অভিযোগকারীরা কারাগারে


দৈনিক আজকের দর্পণ পত্রিকার নোয়াখালী জেলার  চাটখিল উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামছুদ্দিন (শামীম) কে মিথ্যা অভিযোগে ফাঁসাতে গিয়ে অভিযোগকারীরা কারাগারে। সোমবার সন্ধ্যায় জৈনক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ হাজী শামীম কে আটক করে। পরে ওয়ারী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে হাজী শামীমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে মিথ্যা প্রমাণিত হয়। এরপর পুলিশ রাত ১১টায় হাজী শামীম কে ছেড়ে দেয়। পরে তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সাউথ হ্যাভেন লিংঙ্কারস এর মালিক মো: বশির হোসেন কানন (৪৬) ও তার সহযোগী মো: মামুন (৩৭)। আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে। 


ঢাকার ওয়ারী থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা যায়,  সাউথ হ্যাভেন লিংঙ্কারস এর মালিক মো: বশির হোসেন কানন তার সহযোগী মো: মামুন ও কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম যোগসাজশে হাজী শামীমের স্বাক্ষর জাল করে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত হয়। উল্লেখ হাজী শামীমের আমেরিকার ভিসা ফাইল প্রসেসিং করার জন্য প্রতারক বশিরের প্রতিষ্ঠান সাউথ হ্যাভেন লিংঙ্কারস কে দায়িত্ব দেওয়া হয়। এতে সাউথ হ্যাভেন লিংঙ্কারস এর মালিক চাটখিল উপজেলার ভাওর গ্রামের মৃত. হোসেন আহমেদ এর ছেলে মো: বশির হোসেন কানন গ্রাহক হাজী শামীমের ইমেইল এ্যাড্রেস ব্যবহার না করে নিজের ইমেইল এ্যাড্রেস ব্যবহার করে। পরবর্তীতে হাজী শামীমের ভিসা অনুমোদন হলে বশির ১২লাখ টাকা দাবি করে। হাজী শামীম তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বশির হাজী শামীমের স্বাক্ষর জাল করে মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টায় শামীমকে পুলিশ দিয়ে আটক করে।  


হাজী শামীম জানান, আদালতে অভিযোগকারী প্রতারক বশিরের অভিযোগ খারিজ করেন এবং হাজী শামীমের  অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করতে ওয়ারী থানা পুলিশ কে নিদের্শ দিয়েছে।

আরও খবর




69fc7576722be-070526052022.webp
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে