ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বিস্ফোরিত ভবন থেকে আরও ২ মরদেহ উদ্ধার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2023 10:38:00 am

সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরও দুটি মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। তাদের মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন, বয়স ৪৪ বলে জানা গেছে। আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।  


বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আজ বিকেলে বিস্ফোরণের ধ্বংসস্তুপ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। উদ্ধার দুই ব্যক্তির একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪)। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ঢামেকের মর্গে যেতে অনুরোধ জানান তিনি।


এর আগে, গতকাল ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত ও অন্তত দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও খবর