জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দেশের অগ্রযাত্রায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের অগ্রযাত্রায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিভিল প্রশাসনের, বৈমানিক, বিচার বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে নারীরা সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে চলেছেন।

বুধবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসন ও জাতীয় নারী সংস্থার আয়োজনে নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূলে নারীর রাজনৈতিক মতায়নে অনেক কর্মসূচি গ্রহন করা হয়েছে। উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন ও অগ্রগতির মূলধারায় নারীদেরও সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ওসি শেখ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার প্রমুখ।

আরও খবর