কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

বৃষ্টি প্রার্থনায় নামাজ- ঈদগাঁওতে হাজার হাজার হেক্টর জমিতে চাষাবাদ অনিশ্চিত



 ঈদগাঁওতে আমন মৌসুমে প্রয়োজনীয় সেচের পানি পাচ্ছে না কৃষকরা। পানির অভাবে চাষাবাদের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যে খালের পানি দিয়ে এতদ এলাকার হাজার হাজার হেক্টর জমি চাষাবাদ হয়, সে খাল এখন অবৈধ দখল ও দূষণে জর্জরিত। স্থানীয় দখলবাজরা খালের উভয় পাড়ে একের পর এক দখলের রাজত্ব কায়েম করছে। প্রতিযোগিতামূলক এ দখলবাজির কারণে খালে পর্যাপ্ত পানির অভাব পড়েছে। ভর মৌসুমে কৃষকরা খালে পানি না পেয়ে হাহাকার করছে। এককালের খরস্রোতা এ খালটি এখন মৃত প্রায়। ভুক্তভোগী কৃষকরা জানান, অবৈধ দখলদার থেকে এ খালটি কে বাঁচানো গেলে এর পানি দিয়ে এলাকার শত শত কৃষক উপকৃত হবেন। কৃষকদের বাঁচানোর স্বার্থে খাললটি কে পুনর্জীবিত করা জরুরী হয়ে পড়েছে।

এদিকে রাবারডেম দিয়ে খাল থেকে সেচ সুবিধা না পাওয়ায় জালালাবাদ ও চৌফলদন্ডীর বিস্তীর্ণ ধান্য জমি পানির জন্য হাহাকার করছে। স্থানীয় পালাকাটা বটতলী পাড়া, ফরাজী পাড়া, লরাবাগ, ধমকাবিল সহ সংলগ্ন এলাকার হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ অনুষ্ঠিত হয়ে উঠেছে। এতে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষক পরিবারগুলো।


উপায়ান্তর না দেখে আজ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও স্থানীয়দের উদ্যোগে বৃষ্টি কামনায় ইস্তেজকার নামাজের আয়োজন করা হয়। স্থানীয় ধমকা বিলে আয়োজিত এ নামাজে বৃষ্টির জন্য দোয়া- প্রার্থনা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সৈয়দ নুর হেলালি। হাজার হাজার এলাকাবাসী ও মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এ নামাজ শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা সহ দোয়া- প্রার্থনা করা হয়।

আরও খবর