ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সারিয়াকান্দিতে শিশু ধর্ষক শামীম সহ আটক ০২

বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত ০৯ বছরের শিশুকে ধর্ষনকারী সহ আরও এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল ৮ই মার্চ (বুধবার) সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে পৌর এলকার ০১ নং ওয়ার্ড হিন্দুকান্দি এলাকার আফজাল হোসেন মন্ডলের ছেলে শিশু ধর্ষক শামীম মন্ডল (৩৮) কে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সদর ইউনিয়নের পারতিতপরল এলাকার যমুনা নদীর তীরে কৌশলে ভুট্টা ক্ষেতে নিয়ে ০৯ বছরের শিশুকে ধর্ষণ করেছিলো শামীম। ০৬ মার্চ, ২০২৩ শামীমকে আসামী করে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলো ওই ভুক্তভোগী শিশুর মা। ঘটনার পর থেকেই আত্মগোপনে যেয়েও শেষ রক্ষা হয়নি সেই নরপিশাচের। 

অন্য দিকে সদর ইউনিয়নের গোসাইবাড়ী এলাকায় অভিযানকালে খলিফাপাড়া থেকে মৃত আঃ গনি খলিফা ওরফে বাবুর ছেলে  মাদক সেবনকারী মহিদুল হাসান ওরফে সাবু (৫২) কে গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ০৬ মার্চ ভিকটিমের মা শামীমকে আসামী করে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে থানার চৌকস দলের বিশেষ অভিযানে ধর্ষককে আটক করতে আমরা সক্ষম হয়েছি। সেই সাথে আরও একটি মাদক মামলার আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর