জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

টাইব্রেকারে রাজশাহী কলেজকে হারিয়ে চাম্পিয়ন জয়পুরহাট সরকারি কলেজ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-03-2023 01:50:43 pm

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রিড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে বিভাগীয় পর্যায়ে টাইব্রেকারে রাজশাহী কলেজ ফুটবল টিমকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সরকারি কলেজ ফুটবল টিম।

বৃহস্পতিবার (০৯ মার্চ ২০২৩) রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতার ভেন্যু রাজশাহী কলেজ মাঠে টাইব্রেকারে রাজশাহী কলেজকে (৪-৩) ব্যাবধানে হারায় জয়পুরহাট সরকারি কলেজ ফুটবল টিম।

খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় রাজশাহী কলেজ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে দারুনভাবে খেলায় ফিরে জয়পুরহাট সরকারি কলেজ । ৫০ মিনিটিটের খেলায় আর কোন গোলের দেখা না পাওয়ায় (১-১) গোলে ম্যাচ ড্র হয়। পরে টাইব্রেকারে যায় দুই দল।

এর আগে নকআউট পর্বে সরকারি আজিজুল হক কলেজ বগুড়াকে ও সেমিফাইনালে চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজকে (৩-০) গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে জয়পুরহাট সরকারি কলেজ।

খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেন, আমি বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি জয়পুরহাট সরকারি কলেজকে কারণ তাদের এমন নান্দনিক ফুটবল খেলা দেখে সত্যিই আমি বিস্মিত। তারা অনেক সুন্দর খেলছে বিধায় তারা জিতছে।

তিনি বলেন, আমার ছেলেরাও অনেক সুন্দর খেলছে। খেলায় হার জিত থাকবেই। সুন্দর করে খেলা পরিচালনা করেছে রেফারিরা। আমি তাদের এবং খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।

খেলায় রাজশাহী বিভাগের ৭টি জেলার জেলা চাম্পিয়ন প্রতিনিধি টিম বিভাগীয় খেলায় অংশগ্রহণ করেন। নকআউট পর্বের খেলা শেষে সেমিফাইনালে পাবনাকে (২-১) ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী কলেজ।

আরও খবর