বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

কয়েল কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 02:29:04 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


কিশোরগঞ্জের ভৈরবে কয়েলের কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


তারা হলেন- মো. শাহিন মিয়া, মোহাম্মদ মাসুম উদ্দিন, মোহাম্মদ দীন ইসলাম, মোরশেদ শেখ ও আব্দুর রহমান।


দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা কারখানার আরেক কর্মী দুরন্ত ইসলাম শাওন বলেন, ‘আমরা বিকেলে যখন কাজে ব্যস্ত, তখন কয়েলের হিটার অনেক হিট হয়ে বিস্ফোরিত হয়। এর কাছাকাছি থাকা ৫ জন দগ্ধ হলে তাদের প্রথমে স্থানীয় আল সাপা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়।’


ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, গোড়াকান্দা জব্বার জুটমিল রোডের ওই কারখানায় শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়।


উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের পঞ্চবটী গ্রামে দুলাল মিয়ার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এখনো কাজ চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও খবর