ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মেহেরপুরের খোকসা ক্রিকেট টুর্নামেন্টে জুগিন্দা একাদশ চ্যাম্পিয়ন।

মেহেরপুর সদর উপজেলার খোকসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, খোকসা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ জয়লাভ করেছে।


শুক্রবার (১০ মার্চ) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ ৯ রানে গাঁড়াডোব কাজলা ক্রীড়াচক্র কে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথমে ব্যাট করতে নেমে  জুগিন্দা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হাসান সর্বোচ্চ ৩৪ রান করেন। গাঁড়াডোব কালজা ক্রীড়াচক্রের পক্ষে জুবাই ও নয়ন সবোর্চ্চ ৩টি করে উইকেট দখল করেন।


জবাবে খেলতে নেমে গাঁড়াডোব কাজলা ক্রীড়াচক্র একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের পক্ষে তৌকির সবোর্চ্চ ২৪ রান করেন। জুগিন্দা ক্রিকেট একাদশের আবু-সাঈদ সবোর্চ্চ ৩ উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের আবু-সাঈদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং বিজয়ী দলের আজমাইন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচন হন। খেলাশেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার  বিতরণের মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তি হয়।

আরও খবর