মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

অভয়নগরে ১৩২ তম মাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী পুড়াখালী উত্তর পাড়া জামে মসজিদে ১৩২ তম মাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে 


পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিমাসের দ্বিতীয় শুক্রবার তাফসিরুল কোরআন মাহফিল টি অনুষ্ঠিত হয়।সে অনুযায়ী ১০ মার্চ মাগরিবের নামাজের পর ১০ বছর পূর্তিতে  জনাব জুলফিকার আলী (এরশাদের) প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুফতি সাইফুল ইসলাম কাসেমী, এবং মুফতি ইসমাইল হোসাইন রাহমানী। বক্তাগণ কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক আলোচনা করেন, বিশেষ করে কুরআন শিক্ষার গুরুত্ব দিয়ে মসজিদভিত্তিক কুরআন শিক্ষার ব্যবস্থা করার গুরুত্বারোপ  করেন।

অভয়নগরে ব্যতিক্রমধর্মী এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রতিমাসে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করলেও মাগরিবের নামাজের সময়এই মাহফিলে উপস্থিত  হয়। ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা বায়ান পেশ করেন। 

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে  দেশের বিভিন্ন খ্যাতনামা ওলামায়েকরম বিভিন্ন সময় বায়ান পেশ করে থাকেন। উল্লেখযোগ্য আলোচক যেমন,মুফতি  ওমর ফারুক -সন্দ্বীপী, মুফতি  ইয়াহিয়া সাহেব -মসলা মাদ্রাসা, মুফতি  আলী হোসেন সাহেব -খুলনা, মুফতি গোলাম রহমান সাহেব- খুলনা, মুফতি আমানুল্লাহ কাসেমী যশোর, মুফতি গোলামুর রহমান খুলনা, মাওলানা হামিদুর রহমান যশোর, মুফতি রফিকুল ইসলাম খুলনা, মাওলানা মাসুম বিল্লাহ নোয়াপাড়া, মুফতি আবু মুসা অভয়নগর, সহ আরো অন্যান্য ওলামায়েকরামগণ বয়ান পেশ করেন।উক্ত মাহফিলে বক্তাগণ বিষয়ভিত্তিক বয়ান পেশ করেন, মাহফিল শেষে এলাকাবাসীর পক্ষ থেকে তাবারক বিতরণ করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আগ্রহচিত্তে এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হন। এই ধরনের ব্যতিক্রমী মাহফিল বিভিন্ন এলাকায় সাড়া জাগিয়েছে।

আরও খবর